Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে অবৈধ তেলসহ দুই কালোবাজারি আটক

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় অবৈধভাবে মজুদ করা তেল কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুইজন আটক হয়েছেন। এ সময় উত্তেজিত জনতার মধ্যে তেলের একটি অংশ হরিলুটের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজার সংলগ্ন বিয়ালা-মাত্রাই সড়কে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—কালাই উপজেলার সিলিমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে শাকিল হাসান (২২) এবং হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল ইসলাম (২৮)।

স্থানীয় সূত্র ও ভ্রাম্যমাণ আদালত জানায়, আটক দুইজন একটি ব্যাটারিচালিত ভ্যানে করে নীল রঙের প্লাস্টিকের জার্কিনে প্রায় ৮০ লিটার তেল নিয়ে যাচ্ছিলেন। সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করেন। পরে জার্কিন খুলে অবৈধভাবে মজুদ করা তেল পাওয়া গেলে উত্তেজিত জনতা তাদের আটক করে।

এ সময় জার্কিনে থাকা প্রায় ৮০ লিটার তেলের মধ্যে আনুমানিক ৬০ লিটার তেল জনতার মধ্যে হরিলুট হয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে আটক দুইজন ও অবশিষ্ট তেল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসে নিয়ে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তাদের ২৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় উদ্ধারকৃত তেলের কন্টেইনারসহ মোট ২০ কেজি জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন অভিযোগ করেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করে মজুদ রেখে পরে বেশি দামে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান, আটক দুইজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে এবং এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।