স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের সদর উপজেলার আলোকদিয়া গ্রামে তিন মাসের নিজ কন্যা শিশু কে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার মা আরিফা খাতুন (২১)।
বৃহস্পতিবার (৯এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নড়াইল সদর আমলি আদালতের বিচারক মোঃ মারুফ হাসান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে রাতেই তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আরিফা খাতুনের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, শিশু সাদিয়া নূর তাবাসসুম জন্মের পর থেকে অনেক কান্নাকাটি করত,তাকে সামলানোর জন্য মা আরিফা বাদে আর কেউ ছিল না।
শিশুটি কে সামলাতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছিল আরিফা। সেই যন্ত্রণা থেকে বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে ৮ টার মধ্যে যে কোনো সময়ে শিশুটি কে কোলে নিয়ে গলায় গামছা পেচিয়ে হত্যা করে আরিফা। নিহত শিশু তাবাসসুম উপজেলার মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যার কন্যা।
বৃহস্পতিবার সকালে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামে গলায় গামছা পেঁচিয়ে শিশু সাদিয়া নূর তাবাসসুম কে তার মা হত্যা করেছে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নড়াইল সদর থানা পুলিশ। এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা কে পুলিশ হেফাজতে নেয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া শুক্রবার (১০এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শিশু কন্যা কে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মা আরিফা খাতুন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.