Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলায় মাদকের টাকা না পেয়ে মিম্মি বেগম (৪৪) নামে এক মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে নাদিম ইসলামের বিরুদ্ধে।

শুক্রবার (১০ এপ্রিল)উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক নাদিম ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন সকালে সে তার মা মিম্মি বেগমের কাছে নেশার টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাদিম ক্ষিপ্ত হয়ে পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে তার মায়ের মাথায় সজোরে আঘাত করে।এতে মিম্মি বেগম মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আইচগাতি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘাতক নাদিমকে আটক করে। তবে এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ছেলেকে নিজেদের জিম্মায় নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে।

পুলিশ বাধা দিলে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা নাদিমসহ পাশের একটি বাড়িতে অবস্থান নেন। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।