বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলমান জ্বালানি সংকটের মধ্যেও অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
জানা গেছে, চলমান জ্বালানি সংকট শুরু হলে কাওনিয়ারচর বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকগুণ বেশি দামে পেট্রোল বিক্রি করেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেদদন ইউএনও শাহ জহুরুল হোসেন।
অভিযানে কাওনিয়ারচর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে ৮০০ লিটার পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে কাওনিয়ারচর বাজারের দোকান মালিক মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.