দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আতাপুর গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে একটি ফেসবুক পেজে দেবহাটা উপজেলা জাতীয়তাবাদী যুবদলকে নিয়ে যে ভিডিও ও সংবাদ ছড়ানো হয়েছে সেবিষয়ে প্রতিবাদ ও ঘটনার ব্যাখ্যা প্রদান করেছেন দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনারুল ইসলাম।
আনারুল ইসলাম লিখিতভাবে জানান, বালু উত্তোলন নিয়ে যুবদলকে জড়িয়ে যে তথ্য ছড়ানো হয়েছে সেটা শুধুমাত্র অপপ্রচার এবং একশ্রেনীর মানুষের স্বার্থ হাসিল না হওয়ার বর্হিপ্রকাশ এবং রাজনৈতিক ফায়দা নেয়ার হীন স্বার্থ।
তিনি জানান, উক্ত বিভ্রান্তিকর তথ্যে একজন সম্মানিত শিক্ষককে নিয়ে সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য উপস্থাপন করার হয়েছে যেটা খুবই দুঃখজনক ও হতাশাজনক। প্রকৃত ঘটনা হচ্ছে, দীর্ঘদিন চাঁদপুর টু শেখপাড়া চলমান রাস্তাটির কাজ বালু সংকটের কারনে (বৈশ্বিক জ্বালানি সংকট এবং রাস্তায় গাড়ী প্রবেশ না করায়) এলাকাবাসীর অনুরোধে জনসাধারনের স্বার্থে রাস্তার কাজ চলমান রাখার জন্য নিজস্ব জায়গা থেকে এলাকাবাসী বালু তোলার উদ্যোগ নেয়।
আর সেটাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে একটি চক্র মোটা অংকের চাঁদা দাবি করে এবং ঠিকাদার সেটাতে রাজি না হওয়ায় তারা উক্ত ভূয়া তথ্য ছড়ায়। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।
তিনি উক্ত মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সকলকে সঠিক তথ্য উপস্থাপনের অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.