মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ২৩৪ ক্যান বিয়ার ও ১টি প্রাইভেটকারসহ হাবিবুর রহমান ওরফে রাসেল শান্ত (৩৮), রিপন মিয়া(৩৬) ও আব্দুর রহিম(৩৫) নামের ৩ ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুর আনুমানিক ১ টার দিকে মুক্তারপুর টোল প্লাজার সামনে সামনে থেকে তাদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিওিতে সদর উপজেলার মুক্তারপুর সেতুর টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর থেকে ঢাকা মেট্রো-গ ৩৭-৬৭৩৩ নাম্বারের Toyta axio প্রাইভেটকারের বেকসাইটের ভিতরে থাকা ২৩৪ ক্যান বিয়ার সহ তাদের গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.