কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভেজাল গুড় তৈরির অপরাধে চয়ন সরকার নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ এপ্রিল) উপজেলার কলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযানকালে ১৫ মন ভেজাল গুড় জব্দ করে তা পানিতে ফেলে নষ্ট করা হয়। দণ্ডপ্রাপ্ত চয়ন সরকার ওই গ্রামের রমেশ সরকারের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক জানান, ভেজাল গুড় তৈরির গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোষ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে জরিমানা করা হয় এবং জব্দকৃত ভেজাল গুড় ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

