নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (১১ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি হবিগঞ্জ সদরের মো. শামীম (৩২), পিতা মো. সৈয়দ আলী। অপহরণ মামলার আসামি বাসন থানার নাজমুল হাসান (৩২), পিতা নূর ইসলাম এবং লক্ষ্মীপুরের মোহর আলী (৩৩), পিতা মৃত মফিজ মিয়া। এছাড়া দেশীয় অস্ত্র আইনের মামলার আসামি কুড়িগ্রামের মো. নাইম (২২), পিতা ফজলুল হক এবং রংপুরের হৃদয় মিয়া (২৪), পিতা মৃত রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আরও রয়েছে জিআর পরোয়ানাভুক্ত আসামি বাসন থানার মো. শাহাদাত হোসেন (২০), পিতা মৃত মনিরুল ইসলাম, সুনামগঞ্জের মো. শরিয়ত (৩৫), পিতা আব্দুল মুন্না এবং ময়মনসিংহের মো. মোশারফ হোসেন (৩২), পিতা আব্দুল কাদের।
পুলিশ জানায়, তাদের গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা গাজীপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
এ বিষয়ে বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.