মোহাম্মদ হাবিবুল্লাহ ,খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধি
খালিয়াজুরীর হাওরে ধান কাটার উদ্বোধন করেন নেত্রকোণা-৪ (মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
১১ এপ্রিল শনিবার বিকাল ৪ টায় খালিয়াজুরী উপজেলার বিরবিল্লাহ হাওরে ধান কাটার মেশিন হারভেস্টারে উঠে ড্রাইভারের সাথে বসে থেকে ধান কাটার শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, এবছর হাওরে ধানের ভালো ফলন হয়েছে।
আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবে। ধানের রেটের ব্যাপারে তিনি বলেন, সরকার এখনো নির্ধারণ করেনি অচিরেই আমরা ধানের রেট নির্ধারণ করে দিব। খালিয়াজুরিতে কৃষকদের যত সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি।
জলাশয় গুলো খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনা হবে। খালিয়াজুরীতে উড়াল সেতুর ব্যাপারে তিনি বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। বাস্তবে এর প্রতিফলন দেখতে পাবেন।এ সময় তিনি মাদকের ব্যাপারেও কঠোর হওয়ার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, মাদক সেবনকারী নয় যারা মাদকের ব্যবসা করে, মাদক বিক্রি করে তাদেরকে ধরতে হবে । এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন,।মাদক একটি পরিবারকে শেষ করে দেয় একটি সমাজকে ধংস করে দেয়।খালিয়াজুরির যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব আব্দুল মান্নান তালুকদার,নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম,উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাসুদ চৌধুরী,ইদ্রিস আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, যুবদলের আহবায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন, ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক পলিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.