Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযান, অবৈধ তেলসহ ৪জন আটক

ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী)প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী)প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার(১১ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। আটককৃতরা হলেন, হাতিয়া নলচিরা ইউনিয়নের মো. মিলন(২২), মো. রিয়াজ(২০), মো. স্বপন(২২) ও মো. ফয়েল(১৯)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময় বিদেশি তেলবাহী জাহাজ হতে শুল্ককর ফাঁকি দিয়ে আসা প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮ শত লিটার পেট্রোল, ২ হাজার ১৫ লিটার ডিজেল এবং পরিবহন কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

তিনি আরও বলেন, চোরাচালানরোধে ও দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।