Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে শত্রুতাবশত প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে লেবু ও পেঁপেসহ অন্তত ১০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পিয়ালিমারি এলাকায় এ ঘটনা ঘটে ।

উক্ত ঘটনায় শুক্রবার রাতেই শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মনিরুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন শুক্রবার বিকেলে পূর্ব পিয়ালীমারী এলাকায় তার জমিতে থাকা লেবু ও পেঁপেসহ বেশ কয়েকটি গাছ কেটে ফেলে।

এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

অন্যদিকে গাছ কাটার বিষয়টি স্বীকার করে সাহেব আলী বলেন, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জানতে চাইলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক শাহজাহান বাদশা জানান, প্রাথমিক তদন্তে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।