Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ১১, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় মহানগরের শিববাড়ী মোড় ৩৬ জুলাই চত্বরে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেয়ামত সড়ক এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জনগণের রায় অমান্য করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা বলেন, জনগণের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিতে হবে।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য মো. খায়রুল হাসান, কেন্দ্রীয় সূরা সদস্য ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর সেক্রেটারি আ. স. ম. ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ও আজারুল ইসলাম মোল্লা।

এছাড়াও বক্তব্য দেন মহানগর কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, নেয়ামত উল্লাহ শাকের, এমসিপির মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আলী নাসের খান, মহানগর সূরা সদস্য আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট ছাদেকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া, গাছা থানা আমীর মাস্টার মিয়াজ উদ্দিন, বাসন থানা আমীর মাওলানা আকরামুল ইসলাম, পুবাইল থানা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট শামীম মৃধা, আইনজীবী থানা আমীর অ্যাডভোকেট শাহজাহান সিরাজী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেয়ামত সড়কে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।