স্টাফ রিপোর্টার,নড়াইল
খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদর উপজেলায় কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা ধানের বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে ৩ হাজার ৯০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়েতে ইসলামীর নড়াইল শাখার আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
এ সময় প্রধান অতিথি বলেন,প্রকৃত কৃষক যেন প্রণোদনার উপকরণ পায়,তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি যেন না হয়। এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবির এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামান।
প্রতিজন কৃষক পেয়েছেন ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।

