Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চিংড়ি চোরের অভিনব শাস্তি, মালা পরিয়ে ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার,নড়াইল
এপ্রিল ১১, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় চিংড়ি মাছ চোর মামুন শেখ (৩৫) কে ধরে ঘের মালিক নাহিদ ফুলের মালা পরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (১১এপ্রিল) দুপুরের দিকে এ সংক্রান্ত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছোট কালিয়া গ্রামে গত শুক্রবার ভোর রাতে এই ভিডিওটি ধারণ করে স্থানীয় লোকজন। আটক মামুন শেখ উপজেলার কুঞ্জুপুর গ্রামের বদশাহ শেখের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গত শুক্রবার ভোর রাতে কালিয়া উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের নাহিদ মিয়ার ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে। এসময় ছোট কালিয়া মোড় এলাকায় পৌঁছালে একজন নিরাপত্তা প্রহরী মামুন কে আটক করে।

পরে তাকে তল্লাশি করলে তার কাছে ১০ কেজির চিংড়ি মাছ পাওয়া যায়, সঙ্গে একটি বিষের বোতলও ছিল। একপর্যায়ে মজার ছলে স্থানীয় লোকজন মামুনের গলায় ফুলের মালা পরিয়ে দেয় এবং মাছ চুরি করার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও রেকর্ড করে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী শনিবার (১১এপ্রিল) বিকালে বলেন, বিভিন্ন মাছের ঘের থেকে মাছ চুরি চক্রের অন্যতম সদস্য মামুন। পরে তার বিরুদ্ধে চুরির মামলা হলে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।