শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরের এক মাদ্রাসার আয়াকে মারপিট করে তার বাম হাত ভেঙে দিয়েছে হাওল ভাঙ্গি গ্রামের মৃত শোমসের গাইনের পুত্র ইউপি সদস্য শহিদুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় হাওল ভাঙ্গি গ্রামে। উক্ত আয়া শাহানারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসা নিয়ে শ্যামনগর থানায় গত ৯ এপ্রিল অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, উক্ত শহিদুল ইসলাম প্রায় সময় শাহানারাকে কু-প্রস্তাব দিত। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে মারপিট করা হয়েছে।
এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৬১৮ নম্বর জিডি নেওয়া হয়েছে। তা তদন্ত করে এফআইআর হিসেবে কোর্টে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.