Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক।

শুক্রবার (তারিখ) রাত ১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে পার্থ ঢালী (২০) ও নারায়ণ ঢালী (২৫)-কে ৬ মাস করে কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত পার্থ ঢালী ওই গ্রামের প্রেমানন্দ ঢালীর ছেলে এবং নারায়ণ ঢালী নিত্যানন্দ ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।