Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রূপান্তরের আয়োজনে সিপিআইপি অ্যাক্টিভিস্টদের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
এপ্রিল ১১, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

এনজিও রূপান্তরের আয়োজনে কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিপিআইপি) সদস্যদের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরার হোটেল টাইগার প্লাসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিআইপি সদস্য সাফিরুল ইসলাম এবং পরিচালনা করেন সংশ্লিষ্ট সদস্যরা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়। সভায় গত দুই মাসের কার্যক্রম পর্যালোচনা, মাঠপর্যায়ের কাজের সমস্যা, অর্জন ও শিক্ষণীয় দিক নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া সারভাইভার শনাক্তকরণ, সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রমে রেফারেলের মাধ্যমে সেবা নিশ্চিত করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে আগামী দুই মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় সংগঠন নিবন্ধন সংক্রান্ত বিষয়, “সিপিআইপি ইয়ুথ গ্রুপ সাতক্ষীরা” নামে যুব সংগঠন গঠন ও স্বীকৃতিপত্র গ্রহণ, গঠনতন্ত্র পর্যালোচনা এবং পরিচালনা সংক্রান্ত বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন কনক মন্ডল, আসমাউল হুসনা, সোহেল আহমেদ, মাসুদ করিম সুমন, শিমুল দাশ, কর্ণবিশ্বাস, আইরিন সুলতানা, সালমা আক্তার, মনিরুজ্জামান টিটু প্রমুখ।

উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।