Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরিবারতন্ত্র নয়, জামায়াত প্রাধান্য দিচ্ছে যোগ্যতায়: মোবারক হোসেন

যশোর প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্র নয়, জামায়াতে ইসলামী যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

শনিবার সন্ধ্যায় জেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মোবারক হোসেন বলেন, সংসদে গিয়ে নারীদের পক্ষে এবং জাতির পক্ষে কথা বলতে পারবেন—এমন যোগ্য প্রার্থী খুঁজছে জামায়াত। তিনি আরও বলেন, “ক্রিকেট বোর্ডের মতো প্রার্থী দেওয়া হবে না; পরিবারতন্ত্র নয়, যোগ্যতাই হবে প্রধান বিবেচ্য।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলে থাকলে উন্নয়ন বণ্টনে বৈষম্য হয় এবং প্রশাসনিক সহযোগিতা তুলনামূলক কম পাওয়া যায়—এ বিষয়টি সংসদ ও মন্ত্রণালয়ে তুলে ধরা হয়েছে।

তিনি দাবি করেন, জামায়াত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখছেন এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আলাদা প্রশিক্ষণ সেল রয়েছে। ছায়া মন্ত্রিসভার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

মোবারক হোসেন আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সংবাদ বা ছবি দেশের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, তাই সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে তথ্য পরিবেশন করা উচিত।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক নুর-ই আলী নুর মামুন এবং প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।