কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মধ্যবয়সি অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হলদিবাড়ি রেলগেটের দক্ষিণ পাশে চন্দ্রেরপুল রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাউনিয়া রেলস্টেশন থেকে সান্তাহারগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি হলদিবাড়ি রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ ওই ব্যক্তি রেললাইনের ওপর উঠে পড়েন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে বোনারপাড়া রেলওয়ে থানায় নিয়ে যায়। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
কাউনিয়া জিআরপি ফাঁড়ির ইনচার্জ (এসআই) মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.