জামালপুর প্রতিনিধি
মুক্ত চিন্তার দৈনিক খবরের কাগজ পত্রিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’-এর জামালপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভার মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান। সভাটি আয়োজন করেন দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি আসমাউল আসিফ। এতে বিভিন্ন পেশার স্বেচ্ছাসেবী সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে সর্বসম্মতভাবে কমিটি গঠন করা হয়। পরে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে শেখ সাইদুর রহমান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে রাশেদুল অন্তর নির্বাচিত হন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মোখলেছুর রহমান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিনা আক্তার তন্নি, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফয়সাল আহাম্মেদ, প্রশিক্ষণ সম্পাদক তন্ময় ইসলাম, নারী বিষয়ক সম্পাদক নানজিবা হক আনিকা, সাংস্কৃতিক সম্পাদক নিরব দেবনাথ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নূর আহম্মেদ নবীন, অর্থ সম্পাদক বাঁধন হোসেন, ক্রীড়া সম্পাদক মাহিম আহামেদ, দপ্তর সম্পাদক সোবাহান সোহান নাজমুল, সমাজকল্যাণ সম্পাদক সৌরভ পাল, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাইয়্যান নাফিজ শায়ন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এস এম কাফি এবং সদস্য সুজন আহাম্মদ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাশেদুল অন্তর বলেন, ‘বন্ধুজনকে একটি আদর্শ ও শক্তিশালী সামাজিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সমাজ পরিবর্তনে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব।’
সভাপতি শেখ সাইদুর রহমান সোহেল বলেন, সংগঠনটি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে। সবাইকে নিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বলেন, এই কমিটি সামাজিক উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তা এবং পাঠচক্রসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটি মানবিক কার্যক্রম, পরিবেশ সচেতনতা ও সামাজিক সমস্যা প্রতিরোধে নিয়মিত কর্মসূচি গ্রহণ করবে। ভবিষ্যতে উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও সংগঠনের কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.