Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে রাখতে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, লেবাননে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে ফ্লাইট সুবিধা সীমিত থাকায় তাৎক্ষণিকভাবে মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে সার্বজনীন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী দিপালী খাতুন নিহত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য মন্ত্রণালয় ও লেবাননে বাংলাদেশ মিশন কাজ করছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীরা যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে নজরদারি রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, যেসব বাংলাদেশি নিরাপত্তার কারণে দেশে ফিরতে পারছেন না, তাদের ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে কিছু প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রবাসীকে দেশে আনার ব্যবস্থা করা হবে।

বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, যারা চাকরি হারিয়ে দেশে ফিরছেন, তাদের পুনরায় কর্মসংস্থানের জন্য সরকার কাজ করছে। তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, নগরকান্দা ও সালথা থানার ওসি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় করসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।