Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্মরণিকার মোড়ক উন্মোচন,বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,নড়াইল
এপ্রিল ১২, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১২৪ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২এপ্রিল) সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণিকার মোড়ক উন্মোচন করেন,নড়াইল জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম,স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান প্রমুখ।

শতবর্ষ শিক্ষা ট্রাস্ট,অরবিন্দ আচার্য শিক্ষা ট্রাস্ট,মাজেদা মোয়াজ্জম হোসেন শিক্ষা ট্রাস্ট থেকে মোট ১০০ জন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী, গণমাধ্যমে কর্মরত সাংবাদিক প্রতিনিধিরা ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।