Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, প্রেসক্লাবের নিন্দা, প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

রোববার (১২ এপ্রিল) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় জানানো হয়, শ্রীমঙ্গল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য ইসমাইল মাহমুদ, সাইফুল ইসলাম, এম এ রকিব, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, আব্দুর রব, শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, রুবেল আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান ও মামুন আহমেদ বক্তব্য রাখেন। সভার শেষ পর্যায়ে ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন উপস্থিত হন।

বক্তারা বলেন, সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে।
সভা থেকে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

একইসঙ্গে আগামীকাল (১৩ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।