মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মোঃ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর মহোদয়ের সভাপতিত্বে এ সময় সভায় উপস্থিত ছিলেন এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫ আসন।
আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, ডাঃ মোঃ আজিজুল হক, সিভিল সার্জন, জামালপুর। এছাড়াও সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং বর্তমান সময়ের বিদ্যমান সমস্যা এবং পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

