Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কলহে আত্মহত্যার চেষ্টা, শেষ মুহূর্তে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রাণে বাঁচলেন যুবক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের তৎপরতায় ব্যর্থ হলো মো: সবুজ মিয়া (৩৫) নামে একজনের আত্মাহত্যার চেষ্টা।

রবিবার দিবাগত রাত আনুমানিক দশটার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর বড়ই কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

সবুজ মিয়ার বাড়ি দিনাজপুর জেলা বিরল উপজেলায়। তিনি গজারিয়া বালুয়াকান্দিতে সিনো বাংলা ফ্যাক্টরীতে চাকরি করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গজারিয়ার ভাটেরচর বড়ই কান্দির মোঃ হোসেন মিয়ার বাড়ি ৩য় তলা ভবনের ৩য় তলায় রুমের দরজা আটকিয়ে গলায় গামছা পেচিয়ে ভাড়াটিয়া মোঃ সবুজ মিয়া (৩৫) নামের একজন ব্যক্তি পারবারিক কলহের কারনে আত্মহত্যার চেষ্টা করেন। সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রুমের দরজা খুলে আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তির গলা থেকে গামছা খুলে জীবিত উদ্ধার করে গজারিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।