আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলার ২০টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও জ্ঞান প্রদর্শন করে।
বিজ্ঞান অলিম্পিয়াডে স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১০ জন শিক্ষার্থী বিজয়ী হয়। বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে আশাশুনি সরকারি কলেজ প্রথম এবং আশাশুনি মহিলা কলেজ দ্বিতীয় স্থান অর্জন করে। স্কুল পর্যায়ে শরাফপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দ্বিতীয় এবং বদরতলা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।
এছাড়া বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রথম, হাড়ীভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং আশাশুনি সরকারি কলেজ তৃতীয় স্থান লাভ করে।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.