Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে মাদক নিয়ে উত্তেজনা, আটক যুবককে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ

Link Copied!

মোঃ মিজানুর রহমান,ডাসার(মাদারীপুর)প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক নির্মূলের চেষ্টা চললেও প্রভাবশালী মহলের কারণে তা সফল হচ্ছে না।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে| সম্প্রতি একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি মাদকসহ এক যুবককে আটক করেন।

তবে পরে স্থানীয় লালু বেপারী নামের এক ব্যক্তি লোকজন নিয়ে এসে ওই যুবককে ছাড়িয়ে নেন এবং মাদকদ্রব্য নিজের বলে দাবি করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে লালু বেপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অশিকার করে বলেন, “আমি আওয়ামীলীগে রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, স্থানীয় আকতার বেপারীসহ সচেতন নাগরিকদের অভিযোগ, লালু বেপারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

তারা দাবি করেন, তিনি কোনো স্থায়ী কাজ না করলেও অস্বাভাবিকভাবে অর্থ ব্যয় করে থাকেন।‌বিষয়‌টি নিয়ে তার পরিবারের সঙ্গেও কথা বলা হলে, তারা জানান—লালু দীর্ঘদিন ধরে কোনো পেশায় যুক্ত নন। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। রমজানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর বলেন, “লালু বেপারীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার কথা শুনেছি এবং ভাইরাল ভিডিওটিও দেখেছি।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এলাকাবাসীর আশা, দ্রুত তদন্ত ও আইনগত পদক্ষেপের মাধ্যমে রমজানপুর ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।