Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের দায়িত্বে সততা ও শৃঙ্খলার ওপর জোর দিলেন নওগাঁর এসপি

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই থানা পরিদর্শনের অংশ হিসেবে হঠাৎ থানা পরিদর্শন করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্সের রোল কল গ্রহণ করেন এবং তাদের নানা সুযোগ-সুবিধা ও সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময় করেন।

গতকাল ​রোববার (১২ এপ্রিল) সন্ধায় আত্রাই থানায় নওগাঁ পুলিশ সুপার পৌঁছলে আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর তিনি থানার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও নথিপত্র পর্যালোচনা করেন।

​পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক। আমি চাই আপনারা মাথা উঁচু করে, সততা এবং নিষ্ঠার সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো আপস করা যাবে না।

বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী চলমান অভিযান আরও জোরদার করতে হবে। মাদকের সাথে জড়িত কেউ ছাড় পাবে না, সে যেই হোক। এছাড়াও তিনি ​মতবিনিময় সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, পুলিশ সুপার মহোদয়ের এই পরিদর্শন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আত্রাই থানা এলাকা থেকে মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার নির্দেশনা মেনে চলবো।সাধারণ মানুষ যাতে নির্ভয়ে থানায় এসে আইনি সেবা নিতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছি।

​পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, ব্যারাক ও মেস পরিদর্শন করেন এবং খাবারের মান উন্নত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্বারোপ করেন।

এসময় আত্রাই থানার ওসি (তদন্ত), এসআই, এএসআই এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।