শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় তীব্র তাপদাহ থেকে কোমলমতি শিক্ষার্থীদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। ভায়াডাঙ্গা মডেল একাডেমির শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত অর্থায়নে ১৩টি সিলিং ফ্যান বিতরণ করেছেন রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ সোহাগ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব ফ্যান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহম্মেদ বুলবুল, সমাজসেবক নাইম আল মাহমুদ, ইউপি সদস্য সুজা মন্ডল, কল্পনা নাছরিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত ভায়াডাঙ্গা মডেল একাডেমিতে বর্তমানে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রচণ্ড গরমে পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে ফ্যানের প্রয়োজনীয়তার কথা জানানো হলে চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে ফ্যান সরবরাহ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে চেয়ারম্যানের কাছে খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম সরবরাহের দাবিও জানায়। জবাবে চেয়ারম্যান তাদের সেই দাবিও পূরণের আশ্বাস দেন।
এ সময় চেয়ারম্যান মো. আবদুল হামিদ সোহাগ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তবেই তোমাদের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।”
স্থানীয়দের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের স্বস্তি দেওয়ার পাশাপাশি শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.