Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে অধ্যাপককে হাতুড়ি পেটা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মোবাইল ফোনের কল না ধরাকে কেন্দ্র করে সহকারী এক অধ্যাপককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে রাসেল শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেকে ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দেন। ঘটনার পর ভুক্তভোগী মামলা করলেও এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আহত মো. রফিকুল ইসলাম (৪৫) বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ৪৪ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। তিনি চিতলমারী উপজেলার বড়বাড়িয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৮ এপ্রিল দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে হঠাৎ করে রাসেল শেখ এসে রফিকুল ইসলামকে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে তিনি মারধর শুরু করেন এবং হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টুঙ্গিপাড়ায় স্থানান্তর করে।

আহত রফিকুল ইসলাম জানান, গত ৬ এপ্রিল রাতে অনলাইন প্রশিক্ষণে ব্যস্ত থাকার সময় রাসেল শেখ ফোন করলে তিনি কল রিসিভ করে পরে কথা বলবেন বলে কেটে দেন। এরপর ৭ এপ্রিল একাধিকবার ফোন করলেও ব্যস্ততার কারণে তিনি তা ধরতে পারেননি। এর জের ধরেই পরদিন মাদ্রাসায় এসে রাসেল নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে তাকে মারধর করেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর চিতলমারী থানায় মামলা দায়ের করা হলেও অভিযুক্ত এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।

অভিযুক্ত রাসেল শেখ দাবি করেন, তিনি যুবদলের সাথে সম্পৃক্ত। তার অভিযোগ, রফিকুল ইসলাম ও তার শ্বশুর মাছুদুর রহমান চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছেন, কিন্তু চাকরি দেননি কিংবা টাকা ফেরত দেননি। তবে হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ তিনি এড়িয়ে যান।

এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।