Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গাব্দের সাল গণনায় ২৯ বছরের গলদ প্রসঙ্গে গবেষণাপত্র উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ১৩, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বঙ্গাব্দের সাল গণনায় ২৯ বছরের গলদ রয়েছে—এমন দাবি তুলে গাজীপুর প্রেসক্লাবে একটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় বঙ্গাব্দ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গবেষণাপত্রটি উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক ও গবেষক মোহাম্মদ আবু হানিফা (জাদুশিল্পী এম.এ. হানিফা)।

গবেষণাপত্রে তিনি দাবি করেন, প্রচলিত বঙ্গাব্দের উৎপত্তি ও সাল গণনার তথ্য সঠিক নয়। তার বক্তব্য অনুযায়ী, ঐতিহাসিক ৬২২ খ্রিষ্টাব্দে বঙ্গাব্দের প্রথম বর্ষ শুরু হওয়া উচিত ছিল। সেই হিসেবে ২০২৬ সালের ১৪ এপ্রিল বঙ্গাব্দ ১৪০৪ হওয়ার কথা, কিন্তু বর্তমানে তা ১৪৩৩ হিসেবে গণনা করা হচ্ছে—যা ২৯ বছরের গরমিল সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে পূর্বে যে সংস্কারগুলো করা হয়েছে, সেগুলোতেও ত্রুটি রয়ে গেছে। ফলে বঙ্গাব্দের হিসাব পদ্ধতিতে বিভ্রান্তি আরও বেড়েছে বলে তিনি দাবি করেন।

মোহাম্মদ আবু হানিফা তার উদ্ভাবিত ‘জাতীয় বঙ্গাব্দ’ প্রবর্তনের আহ্বান জানিয়ে বলেন, শুদ্ধ ও নির্ভুল সাল গণনার জন্য তার প্রস্তাবিত পদ্ধতি বাস্তবায়ন করা প্রয়োজন।

অনুষ্ঠানে জাতীয় বঙ্গাব্দ পরিষদের সদস্যসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কবি আবু তাহের সিদ্দিকী, ডেন্টিস্ট ও কবি মো. বরকতুল্লাহ খান (ফয়েজ), গফরগাঁওয়ের ইউপি সদস্য মো. ছাইফুল ইসলাম এবং বাংলাদেশ কলাজগৎ সোসাইটির সদস্য মো. ইকবাল হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।