Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে অবৈধ ডিজেল জব্দ, কৃষকের জন্য উন্মুক্ত বিক্রির দাবি

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়নের কাটলা বাজারে অবৈধভাবে আনা প্রায় ৩৫০০ লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বাজারে ঢাকা মেট্রো ড-১৪-৩৩২৮ নম্বরের একটি গাড়িতে করে ডিজেল এনে ব্যবসায়ী মোশারফ হোসেনের দোকানে সরবরাহ করা হচ্ছিল।

বিষয়টি কাটলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাশেমের নজরে এলে তিনি প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

তদন্তে জানা যায়, হাকিমপুর উপজেলার খট্টামাধপপাড়া এলাকার ফিরোজ বাবু কয়েক দিন ধরে পার্বতীপুর এলাকা থেকে স্থানীয়ভাবে ডিজেল সংগ্রহ করে একত্রে মজুদ করেন। পরবর্তীতে তা গাড়িতে করে কাটলা বাজারে নিয়ে আসা হয়। অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যায়। এ সময় ডিজেল দোকানের নিচতলায় বিভিন্ন প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করা হচ্ছিল।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইনে ফিরোজ বাবুর বাবা মোশারফ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি উদ্ধারকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক কৃষকের দাবি, সেচ মৌসুমে ডিজেলের সহজলভ্যতা না থাকায় তারা ভোগান্তিতে পড়েন। তাদের মতে, সরকার নির্ধারিত দামে নিয়ন্ত্রিতভাবে স্থানীয় পর্যায়ে ডিজেল বিক্রির সুযোগ থাকলে কৃষকরা উপকৃত হবেন।

কয়েকজন স্থানীয় ব্যবসায়ীও বলেন, লাইসেন্সের আওতায় সীমিত পরিসরে ডিজেল বিক্রির সুযোগ থাকলে অবৈধ মজুদ কমবে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কৃষকদের স্বার্থ বিবেচনায় বিকল্প কোনো নীতিমালা বা অনুমোদিত ব্যবস্থার উদ্যোগ নেওয়া সময়ের দাবি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল মজুদ ও বিক্রির ক্ষেত্রে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।