ফরিদপুর প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। নতুন বছর বরণে আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার শিশু থেকে সব বয়সী মানুষ এতে অংশগ্রহণ করেন।
পরে অম্বিকা ময়দানে বর্ষবরণ উপলক্ষে গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশনায় ছিল বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা অনুষঙ্গ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন পলাশসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.