আমিনুল ইসলাম( রাজশাহী) দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দূর্গাপুর উপজেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ (১৪৩৩) উদযাপন করা হয়েছে।
বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই উপজেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনার নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, সাব-রেজিষ্টার অফিসার নাজমুল হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, আইসিটি অফিসার মেহেদী হাসান, আনসার ভিডিপি অফিসার শম্পা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলামিনসহ প্রমূখ।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদীদল দুর্গাপুর উপজেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ, জেলা যুবদলের সদস্য মাহাবুবুর রহমান, জেলা যুবদলের সদস্য রেন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন ও সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন ও সদস্য সচিব এসএম সাকিব সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতের সঙ্গে দেশি মাছ ও ভর্তাসহ গ্রামীণ নানা খাবারের সমাহারে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অংশগ্রহণকারীরা উৎসবের স্বাদ উপভোগ করেন। এতে গ্রামীণ সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বৃদ্ধি পায়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। পল্লীগীতি ও লোকগান পরিবেশন করা হয়।
থানার অফিসার (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, নববর্ষ উদযাপনকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক ছিল। র্যালি ও সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যা সকলের সম্মিলিত সহযোগিতার ফল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, বাংলা নববর্ষের সঙ্গে কৃষি ও গ্রামীণ জীবনের গভীর সম্পর্ক রয়েছে। নতুন বছর মানেই নতুন ফসলের আশা ও সম্ভাবনা। কৃষকদের পরিশ্রমেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের শেকড়, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে উপলব্ধি করি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
সার্বিকভাবে, দিনব্যাপী এই আয়োজন দূর্গাপুর উপজেলাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। গ্রামীণ আবহে এমন আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.