মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৪৫) কে ১৫ এপ্রিল গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে দুপুর ১'০০ টার সময় নিজ বাড়ি হতে থানা পুলিশের এস আই মন্জুর রহমান ও তার পুলিশ বাহিনীর সদস্যরা তাকে আটক করে।
খবর পেয়ে, উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীনকে সাথে নিয়ে, ঘটনাস্থলে হাজির হয়।
উপস্থিত এলাকার জনগণের সামনে মাসুদের জবানবন্দিতে নিজেকে অপরাধী স্বীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার তাকে এক হাজার টাকা নগদ অর্থদণ্ড সহ ছয় মাসের জেল দিয়ে, আদালতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। থানার এস আই মন্জুর রহমান পুলিশ বাহিনীর সদস্যসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
তার বিরুদ্ধে মাদকের আরো দইটি মামলা আছে। উপজেলা নির্বাহী অফিসার তাকে ছয় মাসের জেল দিয়েছে, বিধায় বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারা তাকে ১৬ এপ্রিল সকালে নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.