আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় নারী পুরুষের সমতা রক্ষায় ইতিবাচক পুরুষ তান্ত্রিকতা বিষয়ক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে চার্চ অব বাংলাদেশ বরিশাল ডায়োসিস এর আয়োজনে নারী পুরুষের সমতা রক্ষায় ইতিবাচক পুরুষ তান্ত্রিকতা বিষয়ক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
রেভা: জেমস মনিন্দ্র এর সভাপতিত্বে আন্তঃধর্মীয় সংলাপে বক্তব্য রাখেন, চার্চ অব বাংলাদেশ বরিশাল ডায়োসিস এর বিশপ রাইট রেভা: সৌরভ ফলিয়া, সিওবি আনন্দ কীর্ত্তনীয়া, ফাদার এস জি গোমেজ, রেভা: রনজিত বায়েন, পাষ্টর ডেভিড দেব শর্মা, উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক, উপজেলা সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, চার্চ অব বাংলাদেশ এর উপজেলা সমন্বয়কারী ফ্রান্সিস মিস্ত্রী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ছাড়া একটি টেকসই ও উন্নত সমাজ কল্পনা করা যায় না। এক্ষেত্রে সরকার, সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি ও সঠিক মূল্যবোধ চর্চার মাধ্যমে বাংলাদেশে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.