গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।
সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, মো. হানিফ সরদার, উত্তম দাস, সহসাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য কাজী আল-আমিন, মোল্লা ফারুক হাসান, লিটন খান, সোলায়মান তুহিন, গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, বাবুগঞ্জের সাংবাদিক মো. আলিম মোল্লা প্রমুখ।
গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলালের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, একজন সিনিয়র সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেওয়া শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি পুরো গণমাধ্যম কর্মীদের স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা সত্বেও পুলিশ এখনও হুমকিদাতাকে শনাক্ত করতে না পারায় বক্তারা থানা পুলিশের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে দেশে একাধিক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে রয়েছে। এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। যেকারণে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার(১৪ এপ্রিল)গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে অশ্লীলভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেওয়ার ঘটনার মাত্র এক সপ্তাহ পূর্বে একই প্রেসক্লাবের সদস্য মো. নাসির উদ্দিনকে মোবাইল ফোনে হুমকি প্রদর্শন করা হয়।
ইয়াবাসহ থানা পুলিশ একজনকে গ্রেপ্তারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরধরে এক নারী আইনজীবী পরিচয়ে গ্রেপ্তারকৃতর পক্ষালম্বন করে সাংবাদিক নাসির উদ্দিনকে মোবাইল ফোনে বিভিন্নধরনের ভয়ভীতিসহ ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.