শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে হরিনাম মহাযজ্ঞ ও মহামিলন মেলা এবং শ্রীমৎ অশ্বিনী গোসাইয়ের পুণ্যভূমি শ্রীপাট শ্রীধাম গঙ্গাচরণে দুই দিনব্যাপী মাতুয়া মেলা ও বারুণী স্নান উৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে পাপমুক্তি ও পুণ্যলাভের আশায় লাখো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ মতুয়া ভক্ত দলবেঁধে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার থেকেই অশ্বিনী গোসাইয়ের সেবাশ্রমে হিন্দু সম্প্রদায়ের মতুয়া ভক্তদের ঢল নামতে শুরু করে। ধীরে ধীরে আশ্রমের সামনের পুকুরপাড় ভরে ওঠে লাখো ভক্তে।
হাজার হাজার ভক্তের পদচারণায় নিশান, ঢাক, ডঙ্কা ও ঢোলের বাদ্যযন্ত্রে মুখরিত হয়ে ওঠে অশ্বিনী ঠাকুরের সেবাশ্রম মাঠ। সাধুসঙ্গ লাভ ও মহাপ্রসাদ গ্রহণ করে দয়াল হরিচাঁদের কৃপা লাভের আশায় হরিধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। এ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.