মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জায়গা দখল করতে রাতের আধারে এক মুদিদোকানির ঘর ভাঙচুর করে সেটি উপরে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ।
সে সময় ঘরটি রক্ষা করতে গেলে ওই দোকানিকেও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার রাতে উপজেলার সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নের পুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারধরে আহত মুদি দোকানির নাম নুরুজ্জামান বেপারী (৬৫)। তিনি বর্তমানে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।এঘটনায় শুক্রবার সকালে টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন নুরুজ্জামান বেপারীর ছেলে আয়ান বেপারী।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৭৬ সালে পুরাপাড়া গ্রামের প্রয়াত আবদুল বারেক কাজির কাছ থেকে পুরাপাড়া মৌজার ৬৫ দাগের ২১ শতাংশ জমি কেনেন নুরুজ্জামান বেপারীর বাবা আবদুল কাদের বেপারী।পরে সে জায়গার মালিক হন নুরুজ্জামান বেপারী।
২০২৪ সালে আ.লীগ সরকার পতনের পর তানভীর মল্লিক নামে স্থানীয় একছাত্রদল নেতা ওই জায়গা থেকে ৪ শতাংশ জায়গার ক্রয় সুত্রে মালিকানা দাবি করেন।
এ নিয়ে টঙ্গিবাড়ী সিনিয়র সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন নুরুজ্জামান। কয়েক মাস আগে রুবেল শেখ নামে এক ব্যক্তি তানভীরদের অংশ কিনে নেওয়ার দাবি করে নুরুজ্জামানদের সঙ্গে বিরোধে জড়ায়।
নুরুজ্জামান বেপারী বলেন, রুবেল শেখ কয়েক মাস ধরে জায়গা ছেড়ে দিতে আমাদের হুমকি-ধমকি দিচ্ছিলো। আমাদের কয়েকবার দলবল নিয়ে মারধরও করতে আসে। কিছুদিন আগে মামলা নেই সে অংশে মাটি ভরাট করে একটি টিনের ঘর নির্মাণ করি।
বৃহস্পতিবার সে ঘরে শুয়েছিলাম। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রুবেল শেখ তার ভাই রাকিব শেখ, বাদশা শেখসহ ২৫-৩০ জন নিয়ে আমার ঘরে ভাঙচুর শুরু করে।আমি বাঁধা দিতে গেলে আমাকে লাঠি-সোঁটা ও কিল-ঘুষি দিয়ে বেদম পেটায়। চোখের সামনে আমার ঘরটি ভেঙে পুকুরে ফেলে দেয়।
পরে নুরুজ্জামানের স্বজন ও স্থানীয় লোকজন নুরুজ্জামানকে উদ্ধার করো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ভুক্তভুগীর ছেলে আয়ান বেপারী বলেন,আমাদের ২১ শতাংশ জায়গা সম্পূর্ণটা রুবেলা দখলের জন্য উঠেপড়ে লেগেছে। বাবা রুবেলদের মারধরে ভমি করে ফেলেন।বিছানা থেকে উঠে বসতে পারছেনা। আমরা থানায় গিয়েছি,অভিযোগ করেছি। কোন অদৃশ্য শক্তির কারনে ন্যায় বিচার পাচ্ছিনা।
ঘর ভাঙা ও মারধরের বিষয়ে অভিযুক্ত রুবেল শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন,যখন ঘটনা ঘটেছে তিনি টঙ্গীবাড়ী উপজেলায়ই ছিলেন না।তিনি উল্টো অভিযোগ করে বলেন, যারা অভিযোগ করেছে তারা নিজেদের ঘর নিজেরাই ভেঙেছে।
ঘর ভেঙে দেওয়া জায়গাটি রুবেল শেখ নিজের দাবি করেন। কীভাবে তিনি এই জায়গার মালিক হয়েছেন জানতে চাইলে রুবেল জানান তার চাচার কাছ থেকে কিনে নিয়েছেন। চাচার নাম জানতে চাইলে রুবেল ফোন কেটে দেন। এর পড়ে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে তানভীর মল্লিক বলেন, যেখানে নুরুজ্জামানদের ঘর তোলা হয়েছিল সে জায়গা আমাদের না। রুবেল যদি কিছু করে থাকে এর দায়ভার তাঁর
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মনিরুল হক এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.