ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে সাহেবের হাট আলহাজ্ব সফি উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পেয়ার আহমদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জামশেদ আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ বোরহান উদ্দিন মিন্টুর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, আইইবির সহসভাপতি ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিন, বিএনপি নেতা শেখ আনোয়ার, নুরুল করিম মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাফর উল্লাহ এবং অভিভাবক সদস্য মোশাররফ হোসেন সবুজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আবদুর রাজ্জাক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, বিদায়ী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, জাপান প্রবাসী আকবর হোসেন ও জহিরুল ইসলাম শিপন প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলোনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.