স্টাফ রিপোর্টার,নড়াইল
গরিব ও অসহায় কৃষকদের ধান কেটে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা।
রোববার (১৯এপ্রিল) সকালে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
উদ্বোধন শেষে সংসদ সদস্য এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন,কৃষকের কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেনি-পেশার মানুষ কে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ধান কাটা মৌসুম জুড়ে তার নির্বাচনি এলাকার অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৫নং শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ খিয়াম উদ্দিন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ শাকিল এবং স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম,আব্দুর রহিম, জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.