নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে অধিক মুনাফার লোভে অবৈধভাবে তেল মজুদের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার এনায়েতপুরে অবস্থিত মেসার্স মদিনা ফিলিং স্টেশনে মিলল ৩ হাজার ৯শ লিটার ডিজেল।
শনিবার রাতে দেখা যায়, কয়েকটি ট্রাক লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে। এ সময় বনভোজন থেকে ফেরার পথে সাংবাদিকদের একটি বাসের তেল শেষ হওয়ায় বাসটিতে কিছু তেল দেওয়ার অনুরোধ জানান স্থানীয় সাংবাদিকরা।
তাদের পাম্পে কোন তেল নেই জানিয়ে পাম্প মালিকের ছেলে আসিফ সাংবাদিকদের সাথে দূব্যবহার করেন। এ সময় দেখা যায়, ওই সময় তারা লাইনে দাঁড়ানো একটি ট্রাকে ১৫ হাজার ২৭৭ টাকার তেল দিয়েছেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিলে তার নির্দেশে ট্যাগ অফিসার উপ সহকারি কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম ঘটনাস্থলে উপস্থিত হলে সাংবাদিকরা তার কাছে তেলের মজুদ সম্পর্কে জানতে চান।
এ সময় সকলের উপস্থিতিতে পাম্পের মালিক আব্দুল বারিক ডিজেলের পরিমাপ করলে দেখা যায় সেখানে প্রায় ৩ হাজার ৯শ লিটার ডিজেল মজুদ রয়েছে। অন্যান্য তেল আছে কিনা জানতে চাইলে কোন রকম পরিমাপ না করেই পাম্পের মালিক আব্দুল বারিক তেল নেই বলে জানান।
স্থানীয়রা অভিযোগ করেন যে, দূর্ণীতির শীর্ষে থাকা এ পাম্পের মালিক তেলা থাকা সত্বেও সাধারণ মানুষকে তেল না দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বেশি দামে এসব তেল বিক্রি করে আসছেন।
এতো পরিমাণ তেল কেন মজুদ রেখে পাম্প বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে ট্যাগ অফিসার উপ সহকারি কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম কোন সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বলেন, বিষয়টি তদন্তের জন্য ট্যাগ অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.