ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও ব্যাংকার ওমর ফারুকের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আবদুল মালেকের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এস এম নুরুন্নবী, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, বোরহান উদ্দিন গরীব দুখী, সিনিয়র শিক্ষক মাওলানা শফি উল্যাহ, জিয়া মঞ্চের উপজেলা আহ্বায়ক নুর করিম, জামায়াত নেতা শাহীনুর হোসেন, রাসেল পাটোয়ারী, অভিভাবক সদস্য আবু তৈয়ব, মাদরাসার প্রাক্তন ছাত্র ও সাংবাদিক ওমর ফারুকসহ অন্যান্যরা।
এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবু ইউছুপ, একরামুল হক ও মালিয়া খানম অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এস এম নুরুন্নবী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.