শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ।
স্বাস্থ্য বিভাগ জানায়, শ্রীবরদী উপজেলায় মোট ৩০ হাজার ৯১২ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মকর্তারা বলেন, নির্ধারিত বয়সী সকল শিশুকে টিকা প্রদান নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.