পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার পন্ডিতপাড়া গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরে অক্ষয়তৃতীয়া উপলক্ষে প্রতিমা স্থাপন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) মন্দির প্রাঙ্গণে প্রতিমা স্থাপনের মাধ্যমে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে সারাদিন ব্যাপী ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে, “অক্ষয়” শব্দের অর্থ যা কখনো ক্ষয় হয় না বা চিরস্থায়ী, আর “তৃতীয়া” হলো হিন্দু পঞ্জিকার তৃতীয় তিথি। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়া তিথি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত। বিশ্বাস করা হয়, এ দিনে করা যেকোনো পুণ্যকর্ম অক্ষয় ফল প্রদান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি জগদীশ চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি সপন চন্দ্র বিশ্বাস, কার্যকরী সভাপতি শম্ভু চন্দ্র বিশ্বাস, সেক্রেটারি শ্রীদাম চন্দ্র দাস, কোষাধ্যক্ষ শংকর চন্দ্র দাস, সহ-সেক্রেটারি জুয়েল চন্দ্র দেবনাথসহ স্থানীয় ভক্তবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও এলাকার বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সারাদিন ধরে মন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক আলোচনা ও পূজার্চনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.