দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সারাদেশের মতো কুষ্টিয়ায়ও ইপিআই কার্যক্রমের আওতায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের পৌর ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার এবং কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৬টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১ হাজার ৬৮৪টি অস্থায়ী কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন টিকাদানকারী ও দুজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
এ ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৩০ হাজার ৯২৬ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী কুষ্টিয়া সদর উপজেলায় ৪৫ হাজার, দৌলতপুরে ৪৭ হাজার ৬১৩, মিরপুরে ৩৩ হাজার ৮৯৩, ভেড়ামারায় ২৪ হাজার ৬৯১, কুমারখালীতে ৩৮ হাজার ৮৪৩ এবং খোকসায় ১৪ হাজার ৬ জন শিশুকে টিকা দেওয়া হবে।
এছাড়া পৌরসভা পর্যায়ে কুষ্টিয়া পৌরসভায় ১৯ হাজার ৪৫০, ভেড়ামারা পৌরসভায় ২ হাজার ৬৮৬ এবং কুমারখালী পৌরসভায় ৪ হাজার ৫৪৪ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.