জয়পুরহাট প্রতিনিধি
সারা দেশের সঙ্গে একযোগে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ বছর উপজেলার চারটি কেন্দ্রে মোট ১,৫৩৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষার প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ৮৬৩ জন ছাত্র ও ৬৭১ জন ছাত্রী।
প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ৩০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫ জন এবং ছাত্রী ১৫ জন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি মাধ্যমিক শিক্ষা অফিস, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষা নির্বিঘ্ন রাখতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.