রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌসিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে ঢাকার উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া নাটোর জেলাতেও পুলিশ সুপার পদে পরিবর্তন আনা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এই রদবদলের মধ্য দিয়ে খুলনা জেলা পুলিশের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। নতুন এসপির নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.