আমিনুল ইসলাম দুর্গাপুর( রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ আব্দুল লতিফ, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মাশতুরা আমিনা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, হাসানুজ্জামান লালটু সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় স্থানীয় কৃষক প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। পাশাপাশি একাধিক উন্নত জাতের ফসল ও কৃষিপণ্যের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.