আমিনুল ইসলাম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি দুর্গাপুর উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ফুলেল দিয়ে বরণ করা হয়।
পরে বেলা ৩টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনার সভাপতিত্বে এসময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা: রহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জান্নাতুল ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা আ.স.ম রাকিবুল ইউসুফ, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা সাইদুর মন্টু, বিএনপি নেতা হাসানুজ্জামান লালটু, জার্সিস হোসেন সোহেলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম পৌঁছে প্রথমে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি সেবাগ্রহণ, দাপ্তরিক কার্যক্রম এবং নাগরিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এরপরে উপজেলা পরিষদ চত্বরে ‘জলকলি নামক দুটি ভাস্কর্যের উদ্বোধন করেন।
সভায় তিনি উপজেলার বিভিন্ন সেবাগ্রহণ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিকদের সমস্যা, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.